ভোলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলার লালমোহনে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ভোলা -৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার সকালে লালমোহন উপজেলার ধোলীগৌরনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আবদুল মোতালেব চেয়ারম্যান বাড়ির দরজায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম রিপন, ধোলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন আহমেদ সহ আরো অনেকে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}