স্টাফ রিপোর্টার:
বরগুনায় এক আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার টুকুর মঞ্চে ভোট কাটতে আসলে দাও দিয়ে হাতের কব্জি কেটে ফেলার ও ধর্মীয় উস্কানি ছড়ানো বক্তব্য দেওয়ায় টুকু সহ তিনজনকে নির্বাচন অনুসন্ধান কমিটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। আগামী তিন দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে অনুসন্ধান কমিটির নিকট। বরগুনা ১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা যুগ্ন দায়রা জজ সাঈদ মঙ্গলবার নির্বাচন আসন বিধি ২০০৮লঙ্ঘিত হওয়ার কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু ৬ নং বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির ও সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী এই তিনজনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্কনের দায়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। বরগুনা ১০৯ নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান জেলা যুগ্ন জজ আহমেদ সাঈদ কারণ দর্শনের নোটিশে উল্লেখ করেন গত ২৩ ডিসেম্বর তালতলী উপজেলার সোনা কাটা ইউনিয়নে লাউ পাড়া বাজার সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা করে নির্বাচনী আচরণ বিধি ২০০৮ লঙ্ঘন করার দায়ে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও নৌকার প্রতীকের নির্বাচন প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু দুইটি অভিযোগ দায়ের করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}