ভোলার লালমোহন উপজেলায় একসঙ্গে চার কন্যাশিশুর জন্ম দিয়েছেন সালমা বেগম নামে এক প্রসূতি মা।
রোববার রাত ৮টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একে একে চার কন্যাশিশুর জন্ম দেন ঐ প্রসূতি। সালমা বেগম উপজেলার কালমা ইউনিয়নের লেজ ছকিনা এলাকার আজি উদ্দিন হাওলাদার বাড়ির মো. জুয়েলের স্ত্রী। তাদের দুই বছরের আরো একজন ছেলে রয়েছে।
সালমার দেবর মো. সাগর জানান, রোববার বিকালে বাড়িতে আমার ভাবির প্রসব বেদনা ওঠে। এরপর সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে আনার পরই হাসপাতালের নার্সদের সহযোগিতায় আমার ভাবি একে একে চারজন কন্যাশিশু জন্ম দেন। সন্তান জন্মের পর ভাবি সুস্থ রয়েছেন। তবে নবজাতকদের শারীরিক জটিলতা থাকায় তাদের উন্নতি চিকিৎসার জন্য ভোলায় নেয়ার কথা বলেছেন চিকিৎসক। এজন্য আমরা ভাবিসহ শিশুদের ভোলায় নিবো।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, সন্ধ্যার দিকে ঐ প্রসূতিকে তার স্বজনরা হাসপাতালে আনেন। আনার পরপরই তিনি একজন শিশুর জন্ম দেন। এরপর আমাদের সহযোগিতায় একে একে মোট চারজন কন্যাশিশুর জন্ম দেন তিনি। আমরা আন্তরিকতার সঙ্গে তার বাচ্চা প্রসব করিয়েছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অতনু মজুমদার জানান, সন্ধ্যার পর সালমা নামের একজন গর্ভবতী মা হাসপাতালে আসেন। আসার পর আমাদের নার্স এবং মিডওয়াইফরা দক্ষতার সঙ্গে তার সন্তান প্রসব করান। এ সময় ঐ নারী একে একে চার সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর মা সুস্থ থাকলেও নবজাতক শিশুদের শারীরিক জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}