পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় খালের পানিতে ডুবে আবদুল্লাহ(৫) ও ফাহিম(৩) নামের একই বাবার দুই সন্তানের মৃত্যু হয়েছে। ২৯ আগষ্ট সোমবার রাত ১০ টার দিকে পৌর শহরের ৮নং ওয়ার্ড বাংলাবাজারের খালের পানিতে ডুবে এই হৃদয়বিদারক মৃত্যু ঘটে। আবদুল্লাহ ও ফাহিম বাউফল পৌরসভার ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আজিজ সিকদারের ছেলে। একই সাথে দুটি সন্তানের লাশ বাবার কাধেঁ নিতে হয় এ যে এক শোকের ছায়া পড়েছে পুরো পৌরশহর জুড়ে। আকাশে বাতাসে কান্নার শব্দ সবার চোখে মুখে ভেসে বেড়াচ্ছে শোকের ছায়া।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আবদুল্লাহ ও ফাহিম রাত আনুমানিক ৯.৩০ ঘটিকার সময় মায়ের সাথে ঘর থেকে বের হয়ে বাবার দোকানের সামনে আসে। ঘরের সামনেই বাবার (আজিজ সিকদারের) দোকান সেখানে দাড় করিয়ে মা আবার ঘরে ডুকে একটা জামা আনার জন্য। এরপর জামা নিয়ে এসে ছেলেদেরকে আর দেখতে পায়না। মুহুর্তের মধ্যে তারা হারিয়ে যায়। সাথে সাথে সমস্ত জায়গায় খোজাখুজি শুরু করে। পরে তাদেরকে অনেক খোঁজাখুজির পর রাত ১০.৩০ঘটিকার দিকে সাবেক কাউন্সিলর টিটু মিয়ার বাসার পিছনে খালের পানিতে একই সাথে ভাসতে দেখা যায়। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
৩০আগষ্ট সকাল ৯.০০ ঘটিকার সময় হাজার,হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগমে মরহুমদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।পরে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}