সজীবুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বরগুনা ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য টুকুকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন বরগুনার সাধারণ জনগণ ও নেতা কর্মীরা।
নবনির্বাচিত সংসদ সদস্য তার শপথ বাক্য শেষে গতকাল ১৪ ই জানুয়ারি ঢাকা থেকে বরগুনায় ফিরছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য জনাব গোলাম সারোয়ার টুকু। এ সময় তার নির্বাচনী এলাকায় প্রবেশের সাথে সাথেই শুরু হয় জনগণের ফুল ছিটানো ও ফুলের মালা এবং তোরা দিয়ে বরণ করার পালা, পথে গাড়ি থামিয়ে প্রতি বাস স্টপেজে উৎসুক জনগণ আনন্দ সাথে ফুলের তোরা ও ফুলের মালা হাতে নিয়ে গোলাম সারোয়ার টুকুর গলায় পরিয়ে দেয় এবং তার হাতে ফুলের তোরা দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। বরগুনা টাউন হল মঞ্চে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিজয় আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে এই সংবর্ধনা দিয়েছেন। গন্তব্য শেষে বরগুনা টাউন হল মিলনায়তনে জনগণের উদ্দেশ্যে মঞ্চে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য। বক্তব্যে বরগুনাকে মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত করার প্রতিশ্রুতি দেন এবং বরগুনার ১ আসনের অবকাঠামোর উন্নয়ন ও একটি স্মার্ট বরগুনা করার প্রত্যয় ব্যক্ত করেন।