চরফ্যাশন প্রতিনিধি।
ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় ডাকাতি মামলার ২৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ১২ বছর পর গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
 
গতকাল বুধবার (১৭জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে র‍্যার ও পুলিশের যৌথ অভিযানে ভোলা সদরের রাজাপুর ইউনিয়ন বেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত নয়ন(৩৮) দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড়ের মোঃ আলাউদ্দিনের ছেলে তাকে ডাকাতি মামলায় আদালত ২৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের ওই রায়ের পর তিনি ১২ বছর পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানায় এস, আই আব্দুল খালেক।

তিনি জানান, ২০১১ সালের জলদস্যু জি আর ১৮৮/১১ মামলার ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি নয়নকে ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান এর নির্দেশ ক্রমে ও দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে এ, এস, আই সাইফুল ইসলাম সংগীয় ফোর্স কনস্টবল মীর শওকত ও রাজিব সহ র‍্যাবের যৌথ অভিযানে ১২ বছর পর বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর বেদুরিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত নয়ন দীর্ঘ ১২ বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। অবশেষে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। 
বৃহস্পতিবার(১৮ জানুয়ারি ) সকাল ১০ টার দিকে নয়নকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}