১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের কৃষ্টি, ইতিহাসসহ সবকিছুকে ধারণ ও লালন করে এশিয়ান টিভি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}