তন্ময় দেবনাথ রাজশাহী জেলা প্রতিনিধি।
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তপুর মধ্যপাড়া এলাকায় তুহিন আলী (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের একটি আম বাগানে এ ঘটনা ঘটে।
তুহিন একই এলাকার মোঃ মনিরুল ইসলামের ছেলে। দেড় বছর বয়সী এক পুত্র সন্তানের পিতা তিনি। পেশায় একজন ইলেক্টিক মিস্ত্রী।

নিহতের ছোট ভাই সোহাগ জানান, দুপুর দুইটার পর থেকে আমার বড় ভাই তুহিন কে বেশ কয়েক বার ফোন দিচ্ছি কিন্তু সে ফোন রিসিভ করছে না। পরে বেলা সাড়ে ৩ টার দিকে লোক মুখে শুনে বাড়ির পাশের আম বাগানে গিয়ে দেখি গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। পরে স্থানীয় দের সহায়তায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে নিয়ে আসি। পরে মেডিকেল থেকে ডাক্তার বলে সে মারা গেছে।

সোহাগ আরও জানায় প্রতিবেদন কে, বিদ্যুৎ বিল বাঁকী থাকার কারণে সংযোগ বিছিন্ন করার কারণে আমার বড় ভাই তুহিন আত্মহত্যা করেছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন,আমরা খবর পেয়ে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত তদন্ত করে জানাতে পারব।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}