নিজস্ব প্রতিবেদক :
ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়ন হইতে ০২ কেজি গাঁজা সহ মোঃ মমিনুর রহমান(২৩) নামের
এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।

৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে এস আই (নিঃ)গোলাম মোস্তফা,এস আই, রবীন্দ্রনাথ সিংহ,/ কনস্টেবল মেজবাহ, কনস্টের মাসুদুর রহমান, /১২৭৯ ককনস্টেবল মোঃ শরিফ ও মোঃ মেহেদীসহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা লক্ষীপুর গামী লঞ্চ ঘাটের প্লটনের উপর হইতে ০২কেজি গাঁজা সহ মোঃ মমিনুর রহমান ,সাং- মধ্য রতনপুর, ৮নং ওয়ার্ড, থানা ও জেলা-ভোলা কে আটক করেন।

এদিকে দুই কেজি গাজা সহ ১ জনকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা আমার সংবাদ কে জানান,
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}