মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট।
জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৪র্থ বর্ষপূর্তি পালিত হয়েছে মোংলায়।

শুক্রুবার (২৩ ফেব্রয়ারি) সকালে মোংলার সিংগাপুর মার্কেটে মোংলা টাইময়ের কার্যালয়ে এ উপলক্ষে কেককাটা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রেসক্লাব সড়কে একটি র‍্যালী বের করা হয়।

শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, মোংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: হাসান গাজী। এতে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক নাগরিক ভাবনার মোংলা প্রতিনিধি রুবেল খান। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোংলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাংবাদিক- আলহাজ্ব শেখ কামরুজামান( জসিম), সাংবাদিক আবু হোসাইন সুমন( এনটিভি ও দৈনিক বাংলা), মো: জসিম উদ্দিন(বাংলাভিশন টেলিভিশন, দৈনিক কালবেলা ও ডেইলি অবজারভার), মনিরুল ইসলাম দুলু( গাজী টিভি ও দৈনিক ইনকিলাব)। মোংলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
পরে নাগরিক ভাবনা’র ৪র্থ বর্ষপুর্তি উপলক্ষে কেক কাটা হয়। দোয়া মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় বর্ষপুর্তির সকল আনুষ্ঠানিকতা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}