বিশেষ প্রতিনিধী :
আসন্ন ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় ভোটাদের সমর্থন ও ভালবাসা পেতে সমাজের বিভিন্ন জনসাধারণের সাথে মতবিনিময় শুরু করেছেন । ১ নং মনপুরা ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী আমেজ । ১ নং মনপুরা ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে রাস্তার মোড়ে, চায়ের দোকানে একটাই বিষয় । ইউপি নির্বাচনে শুরু করেছেন উঠান বৈঠক এবং ওয়ার্ডে ওয়ার্ডে মতবিনিময় সভা।

এছাড়াও নির্বাচন উপলক্ষে পোষ্টার লাগিয়ে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা । এরই ধারাবাহিকতায় মনপুরা উপজেলা ১ নং মনপুরা ইউনিয়ন থেকে মটর সাইকেল মার্কায় আবারও চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ১ নং মনপুরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে তিনি আবারও প্রার্থী হয়েছেন । বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী, সৎ সাহসী নীতি ও আদর্শবান বঙ্গবন্ধুর এক লড়াকু সৈনিক, ধার্মিক, সদা হাস্যউজ্জ্বল, বিশিষ্ট সমাজ সেবক আমানত উল্যাহ আলমগীর । ১ নং মনপুরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রকৃত অর্থে উন্নত, আধুনিক, শান্তি – সিমৃদ্ধির আবাসস্থল হিসাবে গড়ে তুলতে তার রয়েছে দৃঢ় অঙ্গীকার ।

তিনি বলেন, মানুষের শাসক নয়, সেবক হতে চায়। জনগণের কল্যাণে কাজ করতে চাই । ভবিষ্যতেও সর্বস্তরের মানুষের সহযোগিতা করে ১ নং মনপুরা ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই, এবং সকলের প্রতি যতটুকু সম্ভব সাহায্যে সহযোগিতা করার জন্য আমার প্রচেষ্টার কোন কমতি নেই। আমানত উল্যাহ আলমগীর আরো বলেন, ব্যাক্তি উদ্যেগে মানুষের কল্যাণ সবসময় কাজ করা সম্ভব। সর্বাত্মকভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নাই । বিশেষ করে সরকারী অনুদান তৃণমূলের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজের সামগ্রিক কল্যাণ সাধন করা সম্ভব হয়।
তাই আসন্ন ১ নং মনপুরা ইউনিয়নের নির্বাচনের মধ্যে দিয়ে আবারও চেয়ারম্যান হওয়ার প্রত্যাশা নিয়ে আমি এলাকায় কাজ করছি। আমার ১ নং মনপুরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে , চাঁদাবাজ,মাদক, কিশোর গ্যাং, ভূমিদস্যু, সালিশ বানিজ্য, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত, সমাজ গঠনের লক্ষে,মনপুরা ইউনিয়নকে একটি দৃষ্টিনন্দন আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই সকলের সহযোগিতা । ১ নং মনপুরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া চাই।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}