আরিফ হোসেন,চরফ্যাসন ।।
“স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ” এই স্লোগানে ভোলার দুলারহাট থানায় কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুলারহাট থানা পুলিশের আয়োজনে দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’মীলীগ সভাপতি মোঃ আলমগীর হোসেন হাওলাদার, আহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’মীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মোঃ মেহেদী হাসান, নুরাবাদ ইউনিয়ন আ’মীলীগের সভাপতি মোঃ সাহাবুদ্দিন মাস্টার, নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা শেষে দুলারহাট থানা পুলিশের পক্ষ থেকে আমন্ত্রিত মেহমানদের জন্য ইফতারের আয়োজন করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}