লালমোহন ভোলা প্রতিনিধি :
বাসিন্দাদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিজ অর্থায়নে সড়ক নির্মাণ করে দিয়েছেন ভোলার লালমোহন পৌরসভার চার নাম্বার ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুম।
পৌর চার নাম্বার ওয়ার্ড নয়ানীগ্রামের বেচু মিয়া দালাল বাড়ির দরজার রাস্তা ও ছহিম উদ্দিন হাওলাদার বাড়ির দরজার রাস্তা নির্মাণ কাজ শুরু করেন তিনি।
এদিকে এসব সড়ক নির্মাণ করায় আনন্দিত ওইসব বাড়ি ও এলাকার বাসিন্দারা। কাউন্সিলরের এ উদ্যোগ কে স্বাগত জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাসিন্দারা।
বেচু দালাল বাড়ির মোহাম্মদ খোরশেদ, তার ছেলে শাকিল ও একই বাড়ির বাসিন্দা সিরাজ বলেন, আগে মালমাল মাথায় নিয়ে বাড়িতে ঢুকতে হতো। এখন আমাদের কাউন্সিলর রায়হান মাসুম বাড়ির দরজার রাস্তাটি করে দিয়েছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।
ছহিমউদ্দিন হাওলাদার বাড়ির বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন মিয়াসহ আরও বাসিন্দারা জানান, আগে অনেক মেয়র কাউন্সিলর ছিলো। কেউই আমাদের সড়কটি নির্মাণ করেনি। কাউন্সিলর রায়হান মাসুম এ রাস্তাটি করে দিয়েছেন, আমরা তাঁকে দোয়া করি।
কাউন্সিলর রায়হান মাসুম বলেন, এ এলাকার কয়েকটি সড়ক ও বিভিন্ন বাড়ির দরজার রাস্তা জরাজীর্ণ হলেও পৌরসভার বাজেট না থাকায় করা সম্ভব হচ্ছেনা। তাই ভোলা তিন আসনের মাননীয় সংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের পক্ষ থেকে আপাতত এই দুটি বাড়ির দরজার রাস্তা নির্মাণ কাজ শুরু করেছি। পৌরসভার বাজেট আসলে এ ওয়ার্ডের সকল সড়কই নির্মাণ হবে ইনশাআল্লাহ।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}