ওমর রায়হান অন্তর লালমোহন:
পবিত্র ইদ উল ফিতর উপলক্ষে রবিকর এর পক্ষ থেকে পঞ্চাশটির অধিক পরিবারের মাঝে ইদ উদযাপন সামগ্রী বিতরণ করা হয়। আজ ৮ এপ্রিল (২৮ রমজান) ইদকে সামনে রেখে এই আয়োজন করা হয়।
রমাদানে মোদের ভালবাসার আহ্বান, উপহারের খুশিতে ভরে উঠুক সব প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইদ উদযাপন সামগ্রী বিতরন করে রবিকর। সোমবার লালমোহন উপজেলার মোতাহারনগর ইউনিয়নের সহায়হীন মানুষদের মাঝে ইদ উদযাপন সামগ্রী বিতরণ করে। উপহারের প্রতি প্যাকেটে ছিল: চিনি গুঁড়া চাল, ডাল, আলু, পেয়াজ, সয়াবিন তেল, নুডলস, লাচ্ছা সেমাই, মুড়ি,গুড়ো দুধ এবং চিনি। এর আগে রবিকর এর সদস্যরা অত্র এলাকায় উপযুক্ত গ্রহীতাকে বাছাই করে তালিকা তৈরি করে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ” আমাদের প্রত্যাশা সমাজের প্রতিটি মানুষের মাঝে ইদের আনন্দ অর্থবহ হয়ে উঠুক। তাই সবার আন্তরিক দোয়ায় প্রতিবছরের মত এবারও সামর্থ্য অনুযায়ী ইদ উপহার বিতরণের প্রয়াস রেখেছি। সকলের শুভকামনায় ভবিষ্যতেও এই ধরনের কাজ এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, রবিকর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়াও উক্ত আয়োজনে বিশেষ সহায়তায় ছিল স্বনামধন্য অনলাইন ভিত্তিক নার্সিং কোচিং ইন্সটিটিউট ( BeBrainer Nursing Ltd.)
এছাড়াও ফাউন্ডেশনের অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের প্রণোদনায় ও সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে চতুর্থবারের মত পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এই আয়োজন করেছে রবিকর ফাউন্ডেশন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}