বিশেষ প্রতিনিধি।
ভোলার চরফ্যাশনে সাঁকো নির্মানের টাকা নিয়ে মিজান নামে এক ব্যাক্তিকে মারধর করার অভিযোগ পাওয়াগেছে ।
২৭ এপ্রিল সকালে
উপজেলার দুলার হাট থানা এলাকার চর কলমী ইউনিয়নের উওর চর মোঙ্গল, ৫নং ওয়ার্ডে ঘটে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয় তরমুজ চাষীদের তরমুজ আনানেওয়া করতে গিয়ে গ্রামবাসির পারারপারের সাঁকোটি ক্ষতিগ্রস্থ হলে তা নির্মানের জন্য তরমুজ চাষীরা সাঁকো মেরামতের জণ্য টাকা দেয় কবির পেদার কাছে সাঁকো মেরামত করতে ওই টাকা চাইতে গেলে কবির পেদা ও শরিফ পেদা কথা কাটাকাটির এক পর্যায় মিজানকে এলোপাতারি কিলঘুষি ও মারধর করে রক্তাক্ত যখম করে । স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যশন সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আহত মিজান সকাল ৯ টায় হাসপাতালে ভর্তি হলেও অভিযুক্ত সশরিফ পেদা বেলা ১২ টায় এসে হাসপাতালে ভর্তি হন ।আহত মিজানের দাবি তাকে মারধর করে উল্টো তাকেই ফাসাতে নাটকিয়তা সৃষ্টি করে সাহপাতালে ভর্তি হয়েছেন।
অভিযোগের বিষয়ে কথা হয় হাসপাতালে ভর্তি হওয়া শরিফ পেদার সাথে তিনি জানান আহত মিজানকে তারা মারধর করেননি উল্টো মিজানরা তাকে ও তার বাবাকে মারধর করেছেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি, ন্যায় বিচারের দাবি আহত মিজানের ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}