অমিত সূএধর,সাভার উপজেলা প্রতিনিধি।
আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন অধ্যক্ষ নাদিয়া নূর তনু।
রাজনৈতিক পরিবারের সন্তান নাদিয়া নুর তনু।তাহার পিতা আবু আহমেদ নাসিম পাভেল প্রেসিডিয়াম সদস্য- বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুবলীগ কমিটি।
আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। বাবার অসুস্থতার জন্য নির্বাচন থেকে সরে দাঁডালেন।
ফেসবুক পোস্টে তিনি জানান,প্রিয় সাভার উপজেলা বাসী আমি নাদিয়া নুর (তনু),আমার পিতা আলহাজ্ব আবু আহমেদ নাসীম (পাভেল) এর শারীরিক অসুস্থতা জনিত কারনে লাইফ সাপোর্টে থাকার জন্য নির্বাচনে মনোনিবেশ করতে পারছিনা।
আমি জনগনের পাশে থাকতে চাই তবে আমার পিতার এই ক্রান্তিলগ্নে আমি নিজেকে তার পাশে রাখতে চাই,এবং এজন্যই আমি কারো দারা প্রভাবিত না হয়ে সেচ্ছায় নিজেকে নির্বাচন প্রচারণা থেকে সরিয়ে নিচ্ছি।
আমি আপনাদের মেয়ে,ইনশা’আল্লাহ নির্বাচন করি অথবা না করি আপনারা আমাকে আপনাদের পাশে আজীবন পাবেন। পরিশেষে আমার পিতার সুস্থতা কামনায় আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}