কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালী কলাপাড়ায় এসএসসি ৯৯ ব্যাচের সামাজিক সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলাপাড়া পৌর শহরের নতুন বাজারের গৌরবোজ্জ্বল ৯৯ এর অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠা বর্ষিকী পালন করা হয়। দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও এগার বছরে পদার্পণ উপলক্ষে দশ পাউন্ডের কেক কাটা সহ জমকালো বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনে গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা হয়। এসময় দোয়া অনুষ্ঠান, স্থায়ী সদস্যদের স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবশেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}