নিজস্ব প্রতিবেদক।
ভোলায় ২ টি পৃথক অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা গোলা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত মো.কামাল (৫০) কুখ্যাত সন্ত্রাসী মোসলেহ উদ্দিন (৫৬) কে আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন।
৭ অক্টোবর (সোমবার) বেলা সাড়ে ১১ টায় লেঃ কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বিএন মিডিয়া কর্মকর্তা কোস্ট গার্ড দক্ষিণ জোন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে কামাল এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মোসলেহ উদ্দিন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণরা কোষ্টগার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৭ অক্টোবর সোমবার আনুমানিক রাত ৩ টা থেকে ৩-৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক কোষ্টগার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে জেলার সদর উপজেলাধীন দক্ষিন দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় ২ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে পৃথক দুইটি বাড়ি তল্লাশী করে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ১ টি মোবাইলসহ দুর্ধর্ষ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য কামাল এবং কুখ্যাত সন্ত্রাসী মোসলেহ উদ্দিন কে আটক করা হয়। আটককৃত ডাকাত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিন দিঘলদী ইউনিয়ানের বাড়ী বাড়ির বাসিন্দা মোখলেছ ও সন্ত্রাসী ভোলা জেলার সদর উপজেলাধীন ইলিশার বাসিন্দা মৃত মোজাম্মেল এর ছেলে। পরবর্তীতে আটককৃত ব্যাক্তিদ্বয়কে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}