লালমোহন (ভোলা) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ এবং তাঁর সহধর্মিণী দিলারা হাফিজ এঁর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 
নুরানী কুতুবখানার পরিচালক ও দৈনিক সংবাদ পত্রিকার লালমোহন প্রতিনিধি শাহীন কুতুবের আয়োজনে শুক্রবার আসরবাদ মোল্লা জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 
দোয়া মোনাজাত পরিচালনা করেন মোল্লা জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ অহিদ।
দোয়া মোনাজাতে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতি ও মোল্লা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব রফিক পাটোয়ারী, সহ-সভাপতি ফারুক পাটোয়ারী, সদস্য মাকসুদ পাটোয়ারী, হাফেজ সাদ্দাম হোসেন, সাংবাদিক রিয়াজউদ্দিনসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}