সাইফুল ইসলাম সাকিব।
ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন তজুমদ্দিন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আব্দুল্লাহ আল মামুন। সোমবার সন্ধ্যার দিকে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন,বর্তমান আইনশৃঙ্খলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও তাকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান নেতাকর্মীদের কাছে। নেতাকর্মীরা তজুমদ্দিন থানা পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বস প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য শাহ মো:শাহিন সাজি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজান পাটোয়ারী, সদস্য সচিব আব্দুল গফুর, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহিদুল হক মুরাদ,যুগ্ম-আহ্বায়ক আল- মামুন সহ আরো অনেকেই।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}