শাহীন কুতুব স্টাফ রিপোর্টার:
ভোলার লালমোহন উপজেলায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সার্কেল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বদরপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দক্ষিণ বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মারুফ এর প্রধান পৃষ্ঠপোষকতায় উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত¡াবধানে পূর্ব চরকচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো। উদ্বোধনী ম্যাচে সাতবাড়িয়া ইয়াং ফ্যাশন একাদশ বনাম সরকারি শাহবাজপুর কলেজ ছাত্রদল একাদশ অংশগ্রহণ করে। এছাড়াও এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করবে।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, এ.এন.এম ফয়সাল হায়দার, পৌরসভা বিএনপির আহŸায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা যুব দলের আহবায়ক মোঃ বাবুল পাটওয়ারীসহ, বদরপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}