স্টাফ রিপোর্টার :
ভোলার চরফ্যাশনে ধান সিদ্ধ করার ব্রয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আল আমিন, সে মৃত জলিল মাঝির ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, তারা হলেন, মিল মালিক মনির ও শ্রমিক ফিরোজ।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ ভোরে মিলের চুলায় আগুন জালান শ্রমিকরা। হঠাৎই বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে মিলের কাছে ছুটে আসেন এবং মিলের শ্রমিক ও মালিককে পরে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় আল আমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিহত বা আহতদের পরিবারের পক্ষ হতে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}