লালমোহন (ভোলা) সংবাদদাতা :
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ধলীগৌরনগরের দালাল বাজার সেরাজিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে এ কর্মী সমাবেশের আয়োজন করে ধলীগৌরনগর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী। উক্ত কর্মী সমাবেশ ধলীগৌরনগর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাও:মো: জিয়াউল হক নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও ভোলা জে সেক্রেটারি মাও:মো:হারুনুর রসিদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো: আক্তার উল্লাহ, জেলা কর্ম পরিষদ সদস্য মোঃ অধ্যাপক মোঃ আমির হোসেন, বোরহান উদ্দিন উপজেলা আমির অধ্যাপক মাওলানা মোঃ মাকসুদুর রহমান, লালমোহন উপজেলা আমির মুহাদ্দিস মাওলানা মোঃ আব্দুল হক, সেক্রেটারি অধ্যাপক মোঃ রুহুল আমিন, ঢাকা অরোরা হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মোঃ শাহ আলম, উক্ত কর্মী সমাবেশে আগামী ২০২৫-২৬ ইংরেজি সনের ধলীগৌরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিতে পূনরায় মাওঃ মোঃ জিয়াউল হক নোমানকে আমির ও কাজী মাওঃ মোঃ মফিজুল ইসলাম কে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। উক্ত কর্মী সমাবেশটি সঞ্জালনায় ছিলেন মাওলানা মোঃ ওমর ফারুক।।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}