মনপুরা ভোলা প্রতিনিধি।।
ভোলার মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে ফকির হাট কাসিমুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে আজ শীত সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পঃ পঃ পরিদর্শক মনির আহাম্মদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, মোঃ ফজলুল হক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,মাহমুদ আব্দুল্লাহ আল নোমান। আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি মোঃ ফারুক কোম্পানি, প্রাক্তন মেম্বার, বিশিষ্ট সমাজসেবক মোঃ বশির আহাম্মেদ মাষ্টার ও মাদ্রাসা পরিচালক মাওলানা রফিকুল ইসলাম,সকল সহকারী শিক্ষকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় ২০০ শিক্ষার্থীর মাঝে শীত সামগ্রী বিতরণ কর্মসূচিটি বাস্তবায়ন করেন, উপজেলা প্রশাসন মনপুরা। উক্ত শীত সামগ্রী বিতরণ কর্মসূচি গুরুত্বের সহকারে বাস্তবায়ন করায় মনপুরা উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান,উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও শিক্ষক,অভিভাবকগন।

উল্লেখ্য,মনপুরার প্রাণকেন্দ্র বৃহত্তম ফকির হাট এলাকায় প্রতিষ্ঠিত আশ্রাফিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে গড়ে উঠেছেন অনেক প্রতিভাবান ইসলামিক স্কলার।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}