মানিকগঞ্জ প্রতিনিধি :
ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৯ ঘন্টা বন্ধ থাকার পর, অবশেষে চালু হলো পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ফেরী চলাচল। আজ সকাল সাড়ে ১০টা থেকে এই দুই নৌরুটে ফেরী চলাচল শুরু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ফেরী চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে নৌরুটে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে ট্রাক ও পরিবহনের দীর্ঘ সারি তৈরী হয়। তাতে চরম দুর্ভোগে পড়ে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়,বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে থেমে থেমে কুয়াশার কারণে এই দুই
নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে পাটুরিয়া-দৌতদিয়া ও আরিচা-কাজির হাট নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৫টি ফেরি।

বিআইডব্লিউটিসি‘র আরিচা জোন এর ডিজিএম নাসির উদ্দীন বলেন, ঘন কুয়াশার কেটে যাওয়ায়, আজ সকাল সাড়ে ১০ টা থেকে আবারও ফেরী চলাচল চালু হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}