লোকমান খাঁন,মনপুরা উপজেলা প্রতিনিধি।
মঙ্গলবার (২৮ জানুয়ারী ) দুপুর০৩ তিনটায় ভোলার মনপুরা সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে গণসংবর্ধনার আয়োজন করেছে উপজেলা বিএনপি। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তার আগমন উপলক্ষে উজ্জীবিত হয়ে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা।
মনপুরা উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন-মনপুরা তথা ভোলা-৪ সংসসদীয় আসনে তিনি প্রার্থীতা করবেন। মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের আগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করেছে মনপুরাবাসী ২৮ জানুয়ারি মনপুরায় সফর করবেন এ যুবনেতা। এ লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপির সকল অঙ্গসংগঠন। আয়োজিত গণসংবর্ধনা সফল করতে নেতা-কর্মীরা প্রতিদিনই প্রস্তুতি সভা করে যাচ্ছেন মনপুরা উপজেলা সদর থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে।
মনপুরা যুবদলের আহবায়ক সামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও চরফ্যাশন ও মনপুরা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের শুভাগমন উপলক্ষে মনপুরা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উজ্জীবিত রয়েছে। নয়ন ভাই বাংলাদেশের যুব নেতৃত্বের আইডল। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। এর ধারাবাহিকতায় চরফ্যাশন-মনপুরার মানুষের ভালোবাসা নিয়েই যুবনেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই এগিয়ে যাবে এবং তার শুভাগমন উপলক্ষে আমার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।
মনপুরাউপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার বলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক প্রিয় নেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই মনপুরা আগমন উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ব্যাপক উদ্যোগ ও তৃণমূল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে মনপুরায় জনসভা জনসমুদ্রে রূপ নিবে বলে আমি আশাবাদী।জনগনের উপস্থিতি প্রমান করে দিবে মনপুরার সকল শ্রেনীর মানুষ,এলাকার ছেলেকে সামনের নির্বাচনে সাংসদে ধানের শীষের প্রতিকে আমরা নির্বাচিত করতে পারলে তিনি আমাদের সব সময় পাশে থাকবেন মাতৃত্বের টানে।