লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার( ১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে একটি নির্জন রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
নিহত ব্যক্তির নাম সুকুমার (৩০), তিনি গোপালপুর পৌরসভার বাহাদীপুর গ্রামের মৃত যুগোলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্থানীয়রা চামটিয়া দিঘি সংলগ্ন নির্জন রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে দ্রুত থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
নিহতের মা জানান দুপুরবেলা ভাত খেয়ে তার ছেলে ভ্যান নিয়ে বের হয় আর এর ঘন্টাখানিক পরেই ছেলের মৃত্যুর খবর পান।বাহাদীপুর গ্রামের স্থানীয়রা জানান, সুকুমার ব্যাক্তিগতভাবে খুবই ভালো ছেলে এবং এ ঘটনায় তারাও খুবই বিস্মিত।
এ বিষয়ে লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন প্রাথমিকভাবে পুলিশ লাশটি শনাক্ত করেছেন এবং তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}