লোকমান খাঁন,(মনপুরা উপজেলা প্রতিনিধি)।।
ভোলার মনপুরা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ই ফেব্রুয়ারী) বিকেল (০৬)টায় কোরালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মোঃ জামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামসউদ্দিন বাচ্চু চৌধুরী
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাড়ে ১৬ বছর শোষণ করে দেশটা অর্থ শূন্য করে দিয়েছে আ.লীগ সরকার। হাজার হাজার কোটি টাকা লুট করে দেশ থেকে পালিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। এখন আর দেশ থেকে নেওয়ার মত কিছুই নেই। দেশের জন্য দিতে হবে। তাহলেই দেশে এবং দেশের মানুষ উন্নত হবে। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে কিছু দেওয়ার আহব্বান জানান তিনি।
সভায় বিশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মফিজুল ইসলাম মিলন মাতাব্বর সাধারন সম্পাদক( ভারপ্রাপ্ত)। মাহবুবুল আলম শাহীন সাংগঠন সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, এছাড়া উপস্থিত ছিলেন হাজির হাট ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মিয়া,সাধারন সম্পাদক আব্দুল হালিম। সাংগঠনিক সম্পাদক কাউসার শিকদার প্রমুখ।
জনসভায় উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতি দেখা যায়। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহাজাহান শিরিন।