রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ (৫৪) দলটির তিন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গ্রেফতার হওয়া অন্য দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের সহসভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা হতে রোববার রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, গত ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানাধীন জে ব্লকের ৯ নম্বর রোডের পাকা রাস্তার ওপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী ওই মামলায় এজাহারনামীয় ও সাবেক এমপি ছানোয়ার হোসেন ও আবু মুসা আনসারী তদন্তে প্রাপ্ত আসামি ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}