লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি থেকে ২৮ জন পদত্যাগ করেছে। একইসঙ্গে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামি ২৪ ঘন্টার মধ্যে এ কমিটি ভেঙে নতুন করে কমিটি ঘোষণা করার জন্য আল্টিমেটাম দিয়েছে পদত্যাগকারীরা। তা না হলে তারাই আন্দোলনের সঙ্গে জড়িতদের নিয়ে নতুন কমিটি গঠন করবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আল্টিমেটামের বিষয় জানায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ।
এসময় বক্তব্য রাখেন, যুগ্ম-আহবায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ।
প্রসঙ্গত, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এতে লক্ষীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহবায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন. ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে মনোনীত করা হয়।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}