ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজা সহ একটি পিকআপ জব্দ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। (১১ মার্চ) মঙ্গলবার ভোর রাত্রে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় পিকআপটিকে থামানোর জন্য সিগন্যাল দেয় থানা পুলিশ। এসময় পিকআপের চালক দ্রুতগতিতে কিছুদুর গিয়ে রাস্তার ধারে পিকআপ থামিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ৫৮ কেজি গাঁজা সহ পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করা হয়েছে। পলাতক পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}