নওগাঁর মান্দায় বিলকরিল্যা বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাসের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও অনিয়মের মাধ্যমে কমিটি গঠনের অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার বিকেলে বিদ্যালয় সংলগ্ন মাঠে অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের আয়োজনে ও আবুল কালাম এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্বে অবৈধভাবে কমিটি গঠনের প্রক্রিয়াকে এলাকাবাসী বাধা দিয়ে মামলা করলে মামলার সূত্র ধরে দীর্ঘদিন ধরে কমিটি গঠন বন্ধ ছিল। মামলার বিষয়টি গোপন করে ম্যানেজিং কমিটি গঠন করে শিক্ষক নিয়োগ ও খেলার মাঠ তৈরী করার কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন প্রধান শিক্ষক প্রবোধ কুমার।

এছাড়া মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের আত্মসাৎকৃত অর্থ ফিরিয়ে মাঠ সংস্কার করে সুস্থ ধারার শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় মানববন্ধনে স্থানীয় শিক্ষক,ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ছাত্র/ছাত্রীসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}