শাহীন কুতুব,লালমোহন :
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির আয়োজনে স্থানীয় কাঠিরমাথা এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়নের পূর্ব শাখা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. ইউসুফ মেম্বার।
শত শত বিএনপি কর্মী-সমর্থকদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সদস্য সচিব মো. কাঞ্চন মিয়া মেম্বারসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}