গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে “লালমোহনে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ, তদন্তের দাবি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে, যা উদ্দেশ্য প্রণোদিত ও অসত্য। কিছু কুচক্রী মহল সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই বিভ্রান্তিকর সংবাদটি প্রচার করেছে।
আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, আমি খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি এবং গ্রাহকদের ন্যায্য পাওনা তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তাগণও নিয়মিতভাবে পরিদর্শন করেছেন এবং তারা কোনো ধরনের অনিয়ম পাননি। তাই, এই মিথ্যা সংবাদটি শুধুমাত্র আমাকে হেনস্তা করার জন্য প্রকাশ করা হয়েছে, যা আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি।
আমি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন সত্যের আলোকে বিষয়টি তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ করেন এবং সমাজের সামনে তা তুলে ধরেন।
শাহাজাহান ফরাজী
ডিলার-মের্সাস ফরাজী ট্রেডার্স
কর্তারহাট বাজার,লালমোহন,ভোলা