কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাচ ভিত্তিক সামাজিক সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ এর কমিটি গঠন করা হয়েছে। কলাপাড়া উপজেলা এসএসসি ৯৯ ব্যাচের সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ এর জন্য (২০২৫-২০২৬) আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। শনিবার রাত নয়টায় গৌরবোজ্জ্বল ৯৯ এর কলাপাড়া পৌর শহরের নতুন বাজারের অস্থায়ী কার্যালয় সকল সদস্যদের গোপন ভোটে সাত সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা। এতে প্রভাষক ও গণমাধ্যমকর্মী মো. মোস্তাফিজুর রহমান সুজন মৃধাকে প্রধান সমন্বয়কারী ও ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো, সমন্বয়কারী (সার্বিক) প্রভাষক আশীষ গোমস্তা, সমন্বয়কারী (অর্থ) অ্যাডভোকেট কামরুজ্জামান সোহেল, সমন্বয়কারী (অফিস ব্যবস্থাপনা) পৌরসভার স্বাস্থ্য সহকারী মো. বেলায়েত হোসেন, সমন্বয়কারী (প্রোগ্রাম) ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম ও সমন্বয়কারী (তথ্য ও যোগাযোগ) ইসমাইল তালুকদার টেকনিক্যাল বিএম কলেজ এর প্রশাসনিক কর্মকর্তা সুজন দাসকে নির্বাচিত করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল নাসের ও ব্যবসায়ী মিঠুন পাল। এর আগে বার্ষিক সাধারণ সভা উপলক্ষে সংগঠনের বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে আলোচনা ও আলোচনা শেষে ইফতার দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন গৌরবোজ্জ্বল ৯৯ এর সাবেক সাধারণ সম্পাদক মো. শামীম গাজী।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}