ভোলা জেলার লালমোহন উপজেলার ৮নং রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের কর্তারহাট বাজারে একটি ফার্মেসিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে হাওলাদার মেডিকেল ফার্মেসিতে এ হামলা চালানো হয়, যেখানে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ অতর্কিত আক্রমণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদ বেপারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে ফার্মেসিতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং উপস্থিত ব্যক্তিদের ওপর হামলা চালায়। এতে ফার্মেসির কর্মচারীসহ বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং হামলাকারীরা সুসংগঠিতভাবে ফার্মেসিতে প্রবেশ করে আক্রমণ চালায়। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলাকাবাসী এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}