চুনারুঘাট প্রতিনিধি:
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন,মাটি খোর শাহিন, সৈয়দ আলী, সিরাজে নেতৃত্বে রাতের আঁধারে প্রতিনিয়তই, মাটি কাটা হচ্ছে মাটি কাটতে বাঁধা দেয়, আসামপাড়া বাজারের ব্যবসায়ী লাভলু মিয়া।এ সময় উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ৪ জন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আসামপাড়া বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনের আয়োজন করে।

(৪ এপ্রিল)শুক্রবার আসরের নামাজের পর চুনারুঘাটের আসামপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।আসামপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে যোগদান করেন।

তারা বলেন,মাটি খোর শাহিন, সৈয়দ আলী, সিরাজ,রাতের আঁধারে ১০-১২টি ট্রাক্টর যুগে প্রতিনিয়ত ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন। বিষয়টি আসামপাড়া বাজারবাসী সহ এলাকাবাসী বাধা দিলে শাহিনের লোকজন এসে লাভলু মিয়া নামে একজন ব্যবসায়ীকে দোকান থেকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে। এসময় আশপাশের দোকানদাররা বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষে ৪জন আহত হয়। এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আসামপাড়া বাজার সহ এলাকাবাসী মানববন্ধন করেন।
দুই ঘন্টা ব্যাপী হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর খান, বিএনপি নেতা আকরাম খান ও জহুরুল আলম,চৌধুরী,যুবদল নেতা শামীম আহমেদ,মিয়া মো:জসীম , জুয়েল খান ও কমরেড ফরিদ, শেখ এনাম, হাসিম মেম্বার,
কাজল মেম্বার, উস্তার,খন্দকার
বক্তারা অবিলম্বে শাহিন,সৈয়দ আলী, সিরাজরে,গ্রেপ্তার ও তার অবৈধ মাটি বন্ধ করার দাবি জানান এবং একজন ব্যবসায়ীকে বাজার থেকে তুলে নেয়ার মত দুঃসাহসের বিচার দাবি করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}