মোঃ আনিসুর রহমান(ভোলা-চরফ্যাশণ)

বিশ্ব মুসলিম ও ফিলিস্তিনের আহ্বানে ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে দক্ষিণ আইচা ইমাম উলামা ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করেছে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ তৌহিদী জনতা।

সোমবার (৭এপ্রিল) বিকাল সাড়ে ৫ ঘটিকায় দক্ষিণ আইচা বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে জিরো পয়েন্ট থানা মোড় ঘুরে বাস স্ট্যান্ড এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় দক্ষিণ আইচা ইমাম উলামা ঐক্য পরিষদের আহবায়ক মাওলানা আহমদ উল্লাহ বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। এই পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক।

তারা বলেন, ইসরায়েল যদি এখনই হামলা বন্ধ না করে, তবে মুসলিম বিশ্ব ‘মার্চ টু ফিলিস্তিন’ কর্মসূচির মাধ্যমে জবাব দিতে বাধ্য হবে।

তারা বিশ্বের সকল দেশ, বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিন রক্ষায় কার্যকর কূটনৈতিক চাপ প্রয়োগ এবং আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মাওলানা ফরিদ উদ্দিন, মুফতী মোঃ আবুবকর ছিদ্দিক, সদস্য সচিব এম.ওমর ফারুক জিহাদী, মাওলানা মোঃ শোয়াইব, মাওলানা আব্দুল মাজেদ, মাওঃ মোাঃ জাহাঙ্গীর, হাফেজ মোঃ আলমগীর, মাওলানা জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা আবু রায়হন প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}