আনন্দ টিভির ডেপুটি নিউজ এডিটর (ডিএনই) প্রশান্ত কুমার দাস কথাকে তাঁর স্বপদ থেকে বরখাস্ত করা হয়েছে। টিভির মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রশান্ত কুমারের বিরুদ্ধে চাকুরীর প্রলোভন দেখিয়ে নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন এবং আর্থিক অনিয়মে জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
একইসাথে, আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক সকল বিভাগীয় ব্যুরো, জেলা ও উপজেলা প্রতিনিধিদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, আজ থেকে কোনও প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাবাজি বা আর্থিক দুর্নীতির অভিযোগ অফিসে এলে এবং তা প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তার প্রতিনিধিত্ব বাতিল করা হবে।
যে সকল প্রতিনিধি প্রশান্ত কুমার দাসের সাথে আর্থিক দুর্নীতিতে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়া, প্রশান্ত কুমার দাসের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকা সকল প্রতিনিধিকে অবিলম্বে গ্রুপ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।