আশ্রয় সেবা ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. বাদলের ইন্তেকাল

গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, আশ্রয় সেবা ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. বাদল (৬৫) আর নেই। তিনি গতকাল মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল ৬টায় বাসাবো ওহাব কলোনি মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে সরদার বাড়ি কবরস্থানে দাফন করা হয়।

মরহুম মো. বাদল ছিলেন একজন সদালাপী, পরোপকারী ও সমাজসেবামূলক কাজে নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাঁর মৃত্যুতে আশ্রয় সেবা ফাউন্ডেশন, পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার সর্বস্তরের মানুষ গভীরভাবে শোকাহত।

মরহুমের রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}