ভোলার লালমোহনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. আলী আকবর (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৫টা গজারিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে লালমোহন থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ ও এসআই (নিঃ) মো. আবু ইউসুফের সমন্বয়ে গঠিত একটি টিম।
পুলিশ জানায়, আলী আকবর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
ঘটনার বিষয়ে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}