নিজস্ব প্রতিনিধি:
সাফল্যের সাথে সাভার মেডিকেল হসপিটাল ও হেমায়েতপুর মেডিকেল সেন্ট্রাল হসপিটাল চেয়ারম্যান ডঃ আবু তাহের মিয়া এম এস নিউরো সার্জারি ডিগ্রি অর্জন করায়।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে হেমায়েতপুর ও সাভার সেন্ট্রাল হাসপাতাল এবং সাভার সেন্ট্রাল মেডিকেল ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ইনস্টিটিউটের অ্যাসেম্বলি হলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সেন্ট্রাল মেডিকেল ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. ফারজানা সারওয়ার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতাল ও মেডিকেলের পরিচালক মার্কেটিং শাহ এমএ আজিজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ক্রাইম বাংলা নিউজের সম্পাদক ও প্রকাশক এমএ হান্নান, সেন্ট্রাল হাসপাতালের প্রশাসনিক পরিচালক মো. কালাম, বাংলাদেশ নারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আসমা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক রাইসা আক্তার শিল্পী, গোল্ডেন টাচ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, নিউ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আফাজ উদ্দিন, নারী কল্যাণ ফাউন্ডেশনের সমাজকল্যাণ সম্পাদক মাইনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অজুফা এবং আরও অনেকে।

অনুষ্ঠানে ডা. আবু তাহের মিয়ার অর্জনকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় এবং তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসাথে, বাংলাদেশ নারী কল্যাণ ফাউন্ডেশনের সৌজন্যে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যার উদ্বোধন করেন হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আয়ান ও আরান।

এ ধরনের উদ্যোগ আগামী দিনে তরুণ চিকিৎসকদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}