ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাবুল হোসেন (৩৫) নামে লালমোহন পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলামের পরিত্যক্ত বসতবাড়ির পাশের এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত বাবুল হোসেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণপাড়া এলাকার মো. অলি উল্যাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লালমোহন পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে বাবুল হোসেনকে একটি বিদ্যুতের খুঁটির গোড়ায় তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুলকে মৃত অবস্থায় উদ্ধার করে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

তবে কী কারণে বাবুল হোসেন সেখানে গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}