ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের সিকদারহাট বাজার এলাকায় আবুল কালাম (৫০) ব্যবসায়ীকে নোমান শিকদার(৪০) পিতা: মৃত্যু রতন শিকদার, রিজন শিকদার(২৬) পিতা: সরোয়ার শিকদার, নুরনবী(২৮) পিতা: মোহাম্মদ আলী শিকদার। সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২১ এপ্রিল রোজ সোমবার বিকেল ৫:৩০ মিনিটে বাড়ি থেকে সিকদারহাট বাজারে যাওয়ার পথে আঁটো যোগে ৬/৭ দুর্বৃত্ত তার পথরোধ করে জোর পূর্বক অটোতে তুলে শিকদার প্রাইমারি স্কুলের ভিতরে নিয়ে যায়।

ভুক্তভোগী আরো বলেন, আবু কমিশনারের বাসার সামনে দাড়িয়ে আমি আমার বেয়াই আব্দুর রবের সাথে কথা বলছি এমন সময় একটা অটোরিকশা করে ৬/৭ লোক এসে আমাকে অটোতে উঠতে বলে আমি অটোতে উঠতে না চাওয়ায় আমাকে জোর পূর্বক তুলে সিকদার হাট প্রাইমারি স্কুলে নিয়ে যায়।

সেখানে আমাকে দেশীয় অস্ত্র (চেইন, রড, হকিস্টিক) দিয়ে আমাকে আক্রমণ করে। পরবর্তী আমার চিৎকার শুনে স্থানীয় ইউপি সদস্য নিজাম মেম্বার ছুটে আসলে তার সামনে আমাকে মারধর করে। সে নিষেধ করলেও তারা কোনো কর্ণপাত করেনি। পরবর্তী নান্নু শিকদার, নাজিম ফরাজি সহ স্থানীয় লোকজন চলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

দুর্বৃত্তরা পালিয়ে গেলে নিজাম সিকদার ও নান্নু শিকদার সহ স্থানীয়দের সহযোগিতায় আমাকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আশা হয়। আমার শারীরিক অবস্থা দেখে দায়িত্বরত চিকিৎসক আমাকে উন্নত চিকিৎসা জন্য ভোলা হাসপাতালে রেফার করে।

উক্ত বিষয়ে ভোলা কোর্টে একটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}