আগামী ৬ মে ২০২৫ তারিখে লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আলহাজ্ব মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মোঃ বাবুল পঞ্চায়েতের দিকনির্দেশনায় ইতোমধ্যে ইউনিয়নের অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মাধ্যমে সম্মেলনের দাওয়াত ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তফা মাতাব্বর জানান, “এই সম্মেলন আমাদের রাজনৈতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা দলীয় ঐক্য ও সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে চাই।”

সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}