ভোলার লালমোহন উপজেলায় মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে মৎস্যজীবীদের দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ও বুধবার লালমোহন অফিসার্স ক্লাবে ২৫ জন সামুদ্রিক মৎস্যজীবীকে ২০২৪-২৫ অর্থবছরে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের বরিশাল বিভাগের উপ-পরিচালক এসএম আজহারুল ইসলাম ।
এ ছাড়াও মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন- লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
দুই দিনের এই প্রশিক্ষণে মাছের আহরণোত্তর ক্ষতি, অপচয় প্রশমনের উপায়, মৎস্য আহরণে জেলেদের দায়িত্বশীলতা, আচরণবিধি এবং অবৈধ, অগোচর ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে এ সময় মাছের গুণগত ও পরিমাণগত মান বজায় রেখে এবং ক্ষতি কমিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে মৎস্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দায়িত্ববোধ পালনের বিষয়ে সচেতনতার আহ্বান জানান আলোচকবৃন্দ।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}