ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশগড়ার লক্ষ্যে পুলিশের মানবসম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করতে জনবল ও বাজেট বৃদ্ধিসহ সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নানামুখী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রেখেছে। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে।
শনিবার সকালে লালমোহন থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে রোল মডেলে পরিণত করেছেন। জনতা-পুলিশ একসঙ্গে সরকারের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।কমিউনিটি পুলিশিং এর কারণে আজ দেশে অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণে ও পুলিশের উপর মানুষের আস্তা বেড়েছে।
এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী লালমোহন থানার সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল সহ আরো অনেকে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}