বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও র‌্যাবের যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৫ কোটি ৬০ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রবিবার, ১ জুন ২০২৫ তারিখ সকাল ১০টায় ভোলা কোস্ট গার্ড বেইসে এই ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ভোরে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন ঝাউবন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে একটি ফিশিং ট্রলার থেকে অভিনব কায়দায় লুকানো ১ লক্ষ পিস ইয়াবা সহ ১৬ জন পাচারকারী আটক করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ২০ পিস ইয়াবা প্রমাণ হিসেবে থানায় জমা দেওয়া হয়।

এছাড়াও, ২৬ মার্চ ২০২৫ তারিখে বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক কীর্তনখোলা নদী সংলগ্ন কায়াচর এলাকা থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

পরবর্তীতে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী (স্মারক: জেএম/পটু/প্রশাসনিক: ৩৫২) এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বরিশাল (স্মারক: ১৬০৩/১(৬)) এর নির্দেশনায় আজ ভোলা কোস্ট গার্ড বেইসে ৯৯,৯৮০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়। উক্ত কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোস্ট গার্ড এবং র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহলে রয়েছে এবং ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}