লালমোহন উপজেলার দক্ষিণ পশ্চিম চর উমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসা মোঃ নুর সোলাইমান স্যারের চাকরি জীবনের শেষ কর্মদিবস ছিল ৩১ ডিসেম্বর ২০২৪।

এই উপলক্ষে আজ সোমবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন নাহারের নেতৃত্বে সহকারী শিক্ষকবৃন্দের উদ্যোগে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পশ্চিম চর উমেদ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত থেকে মোঃ নুর সোলাইমান স্যারের কর্মময় জীবনের প্রশংসা করেন এবং তাঁকে সম্মাননা প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও এলাকাবাসীর উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা বলেন, “মোঃ নুর সোলাইমান স্যার একজন আদর্শ শিক্ষক। তিনি শুধু একজন শিক্ষক নন, বরং একজন পথপ্রদর্শক ও অভিভাবক হিসেবে এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।”

অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়, যেখানে সবার কণ্ঠে ধ্বনিত হয় স্যারের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বার্তা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}