আজ (১১ জুন) দুপুরে ভোলার দক্ষিণ আইচা বাসস্ট্যান্ড এলাকায় চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, উভয় পক্ষের হাতে ছিল লাঠি, ছুরি, রড, সাইকেলের চেইন, এমনকি ম্যাজিক স্টিকও। সবচেয়ে ভয়ংকর দিক হলো—এক শিক্ষার্থীর কাছে ছিল মোটরসাইকেলের হাইড্রোলিক স্টিল দিয়ে তৈরি ‘চাইনিজ কুড়াল’।

এই সংঘর্ষটি আরও ভয়াবহ আকার ধারণ করার আগেই স্থানীয় কিছু সচেতন ব্যক্তি সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের সময়োচিত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে উভয় পক্ষ রক্ষা পায়।

তবে বিষয়টি এখানেই শেষ নয়। সাম্প্রতিক সময়ে চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত মারামারির ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগ—এই শিক্ষার্থীদের একটি বড় অংশ ধীরে ধীরে ভয়ানক সব মাদকে জড়িয়ে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে উঠছে।

এই পরিস্থিতিতে চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটি, অভিভাবকবৃন্দ এবং দক্ষিণ আইচার সব স্তরের সচেতন নাগরিকদের প্রতি জোর দাবি জানানো হচ্ছে—অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
না হলে, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজের গলার কাঁটা হয়ে দাঁড়াবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}